শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

জয়পুরহাটের পাঁচবিবিতে শেখ মুজিবুর রহমানের দুটি ম্যুরাল ভাঙচুর

WP Import ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ০৫:২৩ অপরাহ্ন জয়পুরহাট
WP Import ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ০৫:২৩ অপরাহ্ন

জয়পুরহাটের পাঁচবিবিতে শেখ মুজিবুর রহমানের দুটি ম্যুরাল ভাঙচুর

জয়পুরহাটের পাঁচবিবিতে শেখ মুজিবুর রহমানের দুটি ম্যুরাল ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। তবে সেখানে জাতীয় চার নেতা ও সাতজন বীরশ্রেষ্ঠের ম্যুরাল অক্ষত রয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মইনুল ইসলাম। বৃহস্পতিবার রাতে পাঁচবিবি পৌর শহরের পাঁচ মাথা চত্বর ও বাসস্ট্যান্ড এলাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অবস্থিত শেখ মুজিবের ম্যুরাল দুটি ভেঙে ফেলা হয়। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর শেখ মুজিবের দুটি ম্যুরালের বেশ কিছু অংশ ভেঙে বিকৃত করে দেওয়া হয়েছিল। তবে ম্যুরালের মূল অবকাঠামো ছিল। বৃহস্পতিবার সেই মূল অবকাঠামোও ভেঙে ফেলা হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পাঁচবিবি পৌর শহরের পাঁচমাথা চত্বরের পশ্চিম পার্শ্বে একটি শাপলা ফুল, জাতীয় চার নেতা, শেখ মুজিবুর রহমান ও সাতজন বীরশ্রেষ্ঠের ম্যুরাল রয়েছে। এসব ম্যুরালের মধ্যে শুধুমাত্র শেখ মুজিবের ম্যুরালটির কিছু অংশ ৫ আগষ্ট পরবর্তী বিকৃত করে দিয়েছিল বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বৃহস্পতিবার রাতে আবারো সেখানে ছাত্র-জনতা এক্সকেভেটর নিয়ে উপস্থিত হয়ে ‘মুজিব বাদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘হই হই রই রই, শেখ হাসিনা গেলো কই’, ইত্যাদি স্লোগান দিতে দিতে শেখ মুজিবের ম্যুরালের মূল অবকাঠামোও ভেঙে ফেলে হয়। তবে আগের মতোই জাতীয় চার নেতা ও সাতজন বীরশ্রেষ্ঠের ম্যুরাল অক্ষত রয়েছে। এরপর বাসস্ট্যান্ড এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে গিয়ে বিক্ষুব্ধ ছাত্র-জনতা এক্সকেভেটর দিয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে থাকা শেখ মুজিবের ম্যুরালটিও ভেঙে ফেলে।