শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

বগুড়ায় শ্বশুর ও পুত্রবধূকে হাত-পা বেঁধে হত্যাকান্ড

WP Import ০৯ জুলাই ২০২৫ ০৬:৫৯ অপরাহ্ন বগুড়া
WP Import ০৯ জুলাই ২০২৫ ০৬:৫৯ অপরাহ্ন
বগুড়ায় শ্বশুর ও পুত্রবধূকে হাত-পা বেঁধে হত্যাকান্ড
বগুড়ায় শ্বশুর ও পুত্রবধূকে হাত-পা বেঁধে হত্যাকান্ড

বগুড়ায় শ্বশুর ও পুত্রবধূকে হাত-পা বেঁধে হত্যাকান্ড

বগুড়ায় দুপচাঁচিয়ায় এক ব্যক্তি ও তার ছেলের বউকে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন, লক্ষ্মীমণ্ডপ গ্রামের পানা উল্লাহা প্রামাণিকের ছেলে অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক আফতাব হোসেন (৭০) এবং সৌদি আরব প্রবাসী শাহজাহানের স্ত্রী রিভা (২৮)। মঙ্গলবার রাতে উপজেলার জিয়ানগর ইউনিয়নের লক্ষ্মীমণ্ডপ গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে বলে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হোসাইন মোহাম্মদ রায়হান জানান। স্থানীয়রা জানায়, আফতাব হোসেনের দুই ছেলে এবং দুই মেয়ের মধ্যে বড় ছেলে শাহজাহান বেশ কয়েক বছর ধরে সৌদি প্রবাসী। তার স্ত্রী রিভা, ছেলে নীরব এবং মেয়ে পাঁচ বছরের মেয়ে মালিহাকে নিয়ে শ্বশুর বাড়িতেই থাকতেন। আফতাবের ছোট ছেলে থাকেন ঢাকায়। মঙ্গলবার রাতে আফতাব তার ঘরে এবং রিভা তার মেয়েকে নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। সকালে মালিহা তার পাশে হাত বাঁধা এবং গলায় ফাঁস অবস্থায় তার মাকে পড়ে থাকতে দেখে প্রতিবেশীদের খবর দেন। পরে এলাকাবাসী এসে ঘরের বাইরে গিয়ে আফতাবকেও হাত বাঁধা ও গলায় ফাঁস দেওয়া অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তারা থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। রিভার ঘরের আসবাবপত্রগুলো তছনছ অবস্থায় পড়ে ছিল। দুর্বৃত্তরা কয়েক লাখ টাকার মালামাল লুট করেছে। তবে কি কারণে হত্যাকাণ্ড ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ হত্যাকান্ডের বিষয়ে তদন্ত চলছে।