শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ ছাত্রদলের সভাপতি রাকিব-সম্পাদক ইমরুল

WP Import ২১ এপ্রিল ২০২৫ ০৫:৪০ অপরাহ্ন পাবনা
WP Import ২১ এপ্রিল ২০২৫ ০৫:৪০ অপরাহ্ন

পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ ছাত্রদলের সভাপতি রাকিব-সম্পাদক ইমরুল

পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ ছাত্রদলের সভাপতি নির্বাচিত হয়েছেন রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইমরুল কায়েস কাব্য। ছাত্র-ছাত্রীদের সরাসরি ভোটের মাধ্যমে তারা সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০ এপ্রিল পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। সকাল ১১ টা থেকে বৈধ শিক্ষার্থীদের ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৩ টা পর্যন্ত চলে। সাধারণ ছাত্র-ছাত্রীদের সামনে ভোট গণনা শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় ফলাফল প্রকাশ করা হয়। অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন, সিনিয়ার সহ-সভাপতি মোঃ শরিফুল ইসলাম, সহ-সভাপতি সানোয়ার হোসেন, সিনিয়ার যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান শ্রাবণ, সাংগঠনিক সম্পাদক বাইজিদ ইসলাম রিমন। কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহি।

এসময় আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি তৌহিদুর রহমান আউয়াল, পাবনা জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান প্রিন্স, সাংগঠনিক সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সরকার, জেলা ছাত্রদল নেতা আতিকুর রহমান মিঠু প্রমুখ। প্রায় দুই যুগ পর পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠিত হয়। সভাপতি পদে রাকিবুল ইসলাম রাকিব, সানোয়ার হোসেন, শরিফুল ইসলাম, মো: ইমরান হোসেন আর সাধারণ সম্পাদক পদে মাহফুজুর রহমান শ্রাবণ, মো: ওলি হোসেন, মিজানুর রহমান মিঠু, সাকিব হাসান, মো: বায়োজিদ ইসলাম রিমন, ইমরুল কায়েস কাব্য, সাইফুল ইসলাম সাইফ, মোহাইমিনুর রহমান সাজিদ, সাইফ হাসান শিশির প্রতিদ্বন্দ্বীতা করেন।