শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

বগুড়ায় বিপুল পরিমান ফেন্সিডিলসহ এক নারী আটক

WP Import ১২ মার্চ ২০২৪ ০৩:৪১ অপরাহ্ন বগুড়া
WP Import ১২ মার্চ ২০২৪ ০৩:৪১ অপরাহ্ন

বগুড়ায় বিপুল পরিমান ফেন্সিডিলসহ এক নারী আটক

বগুড়ায় বিপুল পরিমান (৫ বস্তা) ফেন্সিডিলসহ সুমা খাতুন (২৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বগুড়া সদর উপজেলার কুকরুল মধ্যপাড়া থেকে ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয়। আটক সুমা একই গ্রামের বাবলা মিয়ার স্ত্রী। বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু জাফর গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে কুকরুল মধ্যপাড়ায় বাবলার বাড়িতে পুলিশ অভিযান চালায়। এ সময় বাবলা পালিয়ে যায়। পরে তার বাড়ির পাশে সরিষা মাড়াইয়ের উচ্ছিস্ট গাছ দিয়ে ঢেকে রাখা পাঁচটি ছোট আকৃতির প্লাস্টিকের বস্তা থেকে ৭৭৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পরে বাবলার স্ত্রী সুমা খাতুনকে আটক করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে সুমা জানান, তার স্বামী ফেন্সিডিলগুলো সেখানে লুকিয়ে রেখেছিলেন। বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক শাহিনুজ্জামান শাহীন বলেন, আটক সুমা খাতুন ও তার স্বামী বাবলা চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের দুজনের বিরুদ্ধেই ঐ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।