শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

সান্তাহারে বৈদ্যুতিক খুুঁটিতে মোটরসাইকেল ধাক্কায় নিহত-১

WP Import ২৬ মে ২০২৪ ০৬:১৬ অপরাহ্ন বগুড়া
WP Import ২৬ মে ২০২৪ ০৬:১৬ অপরাহ্ন

সান্তাহারে বৈদ্যুতিক খুুঁটিতে মোটরসাইকেল ধাক্কায় নিহত-১

আদমদীঘির সান্তাহারে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে সাকিব হোসেন (২৬) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ২৫ মে শনিবার রাত সাড়ে ১১ টায় সান্তাহার-নওগাঁ সড়কে ফেমাস ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাকিব হোসেন নওগাঁ সদর উপজেলার নিউ সাহাপুর এলাকার সামসুল হকের ছেলে। স্থানীয় ও পুলিশ সুত্র জানায়, শনিবার রাতে সাকিব হোসেন নামের ওই যুবক সান্তাহার রেলগেট থেকে তার মোটরসাইকেল চালিয়ে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। সে সান্তাহার-নওগাঁ সড়কে ফেমাস ক্লিনিকের সামনে একটি অটোচার্জারকে অতিক্রম করার সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটির সাথে থাক্কা লেগে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসাধীন অবস্থায় সাকিব মারা যান। পুলিশ মোটরসাইকেলটি উদ্ধার করেছে। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি ইউডি মামলা হয়েছে।