শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

ট্রাক-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের ৩ জনসহ নিহত ৪

WP Import ১২ জুলাই ২০২৪ ০৬:৫৮ অপরাহ্ন বগুড়া
WP Import ১২ জুলাই ২০২৪ ০৬:৫৮ অপরাহ্ন

ট্রাক-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের ৩ জনসহ নিহত ৪

বগুড়ার শেরপুরে চালবোঝাই ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যায় উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের সেরুয়া বটতলা বাজারে ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এদিন দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আরও চারজনের মৃত্যু হয়েছে। শেরপুরে নিহতরা হলেন, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বাসাইল গ্রামের বদিউজ্জামানের ছেলে আরিফুল ইসলাম (৩২), তাঁর স্ত্রী মৌসুমী আক্তার (২৫), ছেলে সায়মুন হোসেন (৪) ও অটোরিকশার চালক একই জেলার তাড়াশ উপজেলার সেলুন গ্রামের পর্বত সেখের ছেলে মো. নাসিম (৩০)। শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবুল হাসেম জানান, ঢাকাগামী একটি চালবোঝাই ট্রাক মহাসড়কের সেরুয়া বটতলা নামক স্থানে পৌঁছালে বিপরীতদিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একই পরিবারের তিনজনসহ মোট চারজন নিহত হয়েছেন।