শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

পাবনায় প্রাইভেটকার নিয়ন্ত্রণে হারিয়ে ৫ বন্ধু নিহত

WP Import ০৫ জুলাই ২০২৪ ০৫:১৪ অপরাহ্ন পাবনা
WP Import ০৫ জুলাই ২০২৪ ০৫:১৪ অপরাহ্ন

পাবনায় প্রাইভেটকার নিয়ন্ত্রণে হারিয়ে ৫ বন্ধু নিহত

পাবনার ঈশ্বরদীতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ৫ বন্ধু নিহত হয়েছেন। এঘটনায় আরও ২ জন আহত হয়েছেন। গুরুতর আহতাবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৯টার দিকে উপজেলার পাবনা-ঈশ্বরদী মহাসড়কের দাশুড়িয়া সুগার মিলের সামনে এ ঘটনা। নিহতরা হলো, কালপুরের রেজাউলের ছেলে জিহাদ (২৩), আনোয়ার হোসেনের ছেলে বিজয় (২৪), ইলিয়াসের ছেলে সিয়াম (২২), মাসুম হোসেনের ছেলে শিশির (২২) এবং ওয়াজের ছেলে শাওন (২৫)। বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদীর পাকশি হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, রাতে ঈশ্বরদী থেকে পাবনার দিকে যাচ্ছিল প্রাইভেটকারটি। পথে ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। আহত ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরও দুইজনের মৃত ঘোষণা করেন।