আমদীঘিতে ৪ হাজার ৬০ কৃষকের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ
আমদীঘিতে ৪ হাজার ৬০ কৃষকের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ
বগুড়ার আদমদীঘি উপজেলার ৪হাজার ৬০জন কৃষি উপকার ভোগি কার্ডধারী কৃষক কৃষাণী পেলেন রবি মৌসুমের বিনামূল্যে প্রণোদনার বীজ ও সার।
আদমদীঘি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত অধিদপ্তর চত্বরে এ বীজ ও সার বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহি অফিসার রুমানা আফরোজ। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারির সভাপতিত্বে মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দীপ্তি রানী রায়, উপজেলা প্রানি সম্পদ অফিসার ডা: বেনজির আহম্মেদ, পল্লী উন্নয়ন অফিসার তহিদুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার মেহেদী হাসান প্রমুখ। উল্লেখ্য, আদমদীঘি উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪ হাজার ৬০জন কৃষক কৃষাণীদের মাঝে গম, ভুট্রা, সরিষা শীতকালিন পেঁয়াজ, মুগ. মসুর. খেসারী ডাল বীজ ও সার প্রদান করা হয়। এর মধ্যে ১১০ জনকে ২০ কেজি করে গমবীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার, ১৫০জনকে ২ কেজি করে ভুট্রাবীজ ও ৩০ কেজি সার , তিনহাজার ৭শ জনকে ১ কেজি করে সরিষা বীজ ও ২০ কেজি সার, ২০জনকে ১ কেজি করে শীতকালিন পেঁয়াজ বীজ ও ২০ কেজি সার, ১০ জনকে ৫ কেজি করে মুখ ডালবীজ ও ১৫ কেজি সার, ৬০জনকে ৫ কেজি মসুর ডালবীজ ও ১৫ কেজি সার এবং ১০জনকে ৮ কেজি করে খেসারী ডাল বীজ, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ৫ কেজি করে বিনামুল্যে প্রদান হয়।