শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

দুপচাঁচিয়ায় ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কায় ২ জন নিহত

WP Import ২৫ ডিসেম্বর ২০২৪ ০৫:০৭ অপরাহ্ন বগুড়া
WP Import ২৫ ডিসেম্বর ২০২৪ ০৫:০৭ অপরাহ্ন

দুপচাঁচিয়ায় ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কায় ২ জন নিহত

বগুড়ার দুপচাঁচিয়ায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আরেক ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। বগুড়া-নওগাঁ সড়কের চৌমুহনী বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার তোফাজ্জল হোসেনের ছেলে তছলিম উদ্দিন (৪৫) ও নওগাঁর নিয়ামতপুর উপজেলার সাইফুদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম (৪০)। পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৬টায় বগুড়া-নওগাঁ সড়কের দুপচাঁচিয়া উপজেলার চৌমুহনী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে নওগাঁগামী দ্রুতগতির একটি ট্রাক ধাক্কা দেয়। এতে দুমড়েমুচড়ে যায় ট্রাকটি। এসময় ট্রাকে থাকা গরুর রাখাল তছলিম উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় লোকজন গুরুতর আহত অপর রাখাল আশরাফুলকে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুপচাচিয়া থানার ওসি ফরিদুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে সড়ক দূর্ঘটনায় নিহতদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। কোনো অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।