শিবগঞ্জে গোয়ালঘরে আগুনে ৩টি ঘর ভষ্মিভুত ॥ মারা গেছে গরু
শিবগঞ্জে গোয়ালঘরে আগুনে ৩টি ঘর ভষ্মিভুত ॥ মারা গেছে গরু
বগুড়ার শিবগঞ্জে গোয়ালঘরে আগুনে পুড়েছে ৩টি ঘর, মারা গেছে গরু। এতে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটেছে উপজেলার দেউলী ইউনিয়নের লক্ষিকোলা চকপাড়া গ্রামের ফজলুল বারীর (৬০) বাড়িতে। ফজলুল বারী ঐ গ্রামের মৃত. রমজান আলীর ২য় ছেলে। ফললুল বারীর স্ত্রী রিক্তা খাতুন বলেন, আমরা গতরাতে সাড়ে ১০টার দিকে ঘুমিয়ে পড়ি। হঠাৎ করে ১২টার দিকে গোয়ালঘরে আগুন লেগে যায়। আমার স্বামী ফজলুর বারী গোয়ালঘরের গরু বের করতে গেলে তার হাতের ও কপালের কিছু অংশ পুড়ে যায়। তিনি শিবগঞ্জ উপজেলা স্বা¯’্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন। গ্রামবাসীর প্রচেষ্টায় ১ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। রিক্তা খাতুন আরও বলেন, আগুনে আমাদের গোয়ালঘরসহ ৩টি ঘর পুড়ে যায়, আগুনে পুড়ে ১টি ষাঁড় গরু মারা যায় ও ২টি গরু মারাত্মকভাবে পুড়ে যায়। এতে আমাদের প্রায় ৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা এখন সব হারিয়ে অসহায় হয়ে পরেছি। এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, বিষয়টি জেনেছি। ক্ষয়ক্ষতির পরিমাণ জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।