শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

বগুড়ায় ১৫৫ বস্তা সরকারি চালসহ আ. লীগ নেতাসহ গ্রেপ্তার-২

WP Import ২২ আগস্ট ২০২৩ ০৬:১০ অপরাহ্ন বগুড়া
WP Import ২২ আগস্ট ২০২৩ ০৬:১০ অপরাহ্ন

বগুড়ায় ১৫৫ বস্তা সরকারি চালসহ আ. লীগ নেতাসহ গ্রেপ্তার-২

বগুড়া সদর উপজেলায় ১৫৫ বস্তা সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আওয়ামীলীগ নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। সোমবার ভোরে উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের কমলপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন, সদর উপজেলা শেখরকোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দক্ষিণভাগ গ্রামের মো. মোখলেছার রহমান দিপু (৫৫) এবং দোবাড়ীয়া গ্রামের মো. ফেরদৌস আলম (৩৮)।
বগুড়া সদর থানার তদন্ত পরিদর্শক (তদন্ত) মো. শাহিনুজ্জামান সাংবাদিকদের বলেন, খবর পেয়ে অভিযান চালিয়ে ১৫৫ বস্তা চাল উদ্ধার করা হয়। এ সময় আলম প্রামাণিক নামে আরও এক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। খাদ্য অধিদপ্তর বিভাগের নাম সম্বলিত প্রতিটি বস্তার গায়ে লেখা আছে ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’। প্রতি বস্তা ৩০ কেজি ওজন হিসেবে ১৫৫ বস্তায় মোট চার হাজার ৬৫০ কেজি চাল উদ্ধার করা হয়েছে। বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. শরাফত ইসলাম বলেন, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে সরকারি চাল অবৈধভাবে কালোবাজারে কেনাবেচা করে আসছিলেন। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।