শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

নিতপুর সীমান্তে ২ ভারতীয় নাগরিক আটক

WP Import ২৫ এপ্রিল ২০২৩ ০৬:২৯ অপরাহ্ন নওগাঁ
WP Import ২৫ এপ্রিল ২০২৩ ০৬:২৯ অপরাহ্ন
নিতপুর সীমান্তে ২ ভারতীয় নাগরিক আটক
নিতপুর সীমান্তে ২ ভারতীয় নাগরিক আটক

নিতপুর সীমান্তে ২ ভারতীয় নাগরিক আটক

নওগাঁ ব্যাটালিয়ন (১৬বিজিবি)এর নিতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা নিতপুর বিওপি হতে ১ কিঃমিঃ দক্ষিণে সীমান্ত পিলার ২৩০/১০ এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দিয়ারাপাড়া ফুটবল মাঠ হতে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকারী ভারতীয় নাগরিক ২ জনকে আটক করেছে। ১৬ বিজিবি নিতপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার আজিজুল ইসলাম জানান, ২৪ এপ্রিল দুপুর সাড়ে ১২টার দিকে নিতপুর বিওপির টহলদল তাদের আটক করে। আটককারি ভারতীয় নাগরিকের কাছ থেকে ১টি বাটন মোবাইল সীমসহ ভারতীয় ২০০ টাকা এবং বাংলাদেশী ১০০ টাকা পাওয়া যায়। আটককৃত ভারতীয় নাগরিক কে জিজ্ঞাসাবাদ করলে জানায়, তারা হরিশ্চন্দ্রপুর ক্যাম্পের ১নং গেইট দিয়ে এনআইডি কার্ড জমা দিয়ে ধানের জমি দেখতে যাবো বলে আসেন। আটককৃত নারীকে জিজ্ঞাসা করলে জানায়, সরাইগাছি মা ও দাদার সঙ্গে দেখা করতে যাবে। সোর্সের মাধ্যমে জানতে পারি তারা অবৈধভাবে বাংলাদেশী নাগরিকদের ভারতে নিয়ে যায় এবং ভারতীয় নাগরিক বাংলাদেশ নিয়ে আসে।আটককৃত নাগরিকঃ প্রশান্ত সরদার (৩৯) পিতাঃ মৃতঃ জলোদাস সরদার গ্রামঃ ফুলবাড়ি পোস্টঃ ভূতেষ রায় কলোনী থানাঃ ইংলিশ বাজার জেলাঃ মালদা মানো সরদার (৩৮) স্বামীঃ তপন সরদার গ্রাম : বাহাদুরপুর ডাকঘর : মানিককুরা উপজেলা: হবিপুর জেলাঃ মালদা, তাদের রাত ১১ টার দিকে পোরশা থানা হস্তান্তর করা হয়।