শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

নানা কর্মসূচিতে নাটোরে পালিত হচ্ছে বাংলা নববর্ষ

WP Import ১৫ এপ্রিল ২০২৩ ০৩:৫৯ অপরাহ্ন নাটোর
WP Import ১৫ এপ্রিল ২০২৩ ০৩:৫৯ অপরাহ্ন
নানা কর্মসূচিতে নাটোরে পালিত হচ্ছে বাংলা নববর্ষ
নানা কর্মসূচিতে নাটোরে পালিত হচ্ছে বাংলা নববর্ষ

নানা কর্মসূচিতে নাটোরে পালিত হচ্ছে বাংলা নববর্ষ

জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে নাটোরে পালিত হচ্ছে বাংলা নববর্ষ। এ উপলক্ষে শুক্রবার সকালে শহরের মহারাজা জগদীন্দ্র উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় জেলা প্রশাসক আবু নাসের ভুঁঞা ও পুলিশ সুপার সাইফুর রহমানের নেতৃত্বে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিভিন্ন প্রতীক নিয়ে অংশ নেয়। শোভাযাত্রায়অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপ-পরিচালক আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারোয়ার সহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাটোর রাণী ভবানী রাজবাড়ী চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে মুক্তমঞ্চে আয়োজন করা হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। এছাড়া একই স্থানে আয়োজন করা হয় ৪ দিন ব্যাপী গ্রামীন মেলা। মেলায় রয়েছে ১২টি ষ্টল। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এই মেলা। শোভাযাত্রাসহ সকল অনুষ্ঠান ও ৪ দিনব্যাপী মেলা নির্বিঘ্ন করতে পুলিশ প্রশাসন বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। জেলার বিভিন্ন উপজেলাতেও বাংলা নববর্ষ পালনে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।