শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

ভোলায় ভাইয়ের হাতে ভাই খুন

WP Import ০৮ এপ্রিল ২০২৩ ০৫:০০ অপরাহ্ন রাজশাহী
WP Import ০৮ এপ্রিল ২০২৩ ০৫:০০ অপরাহ্ন
ভোলায় ভাইয়ের হাতে ভাই খুন
ভোলায় ভাইয়ের হাতে ভাই খুন

ভোলায় ভাইয়ের হাতে ভাই খুন

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় জমির বিরোধে ভাই এর হাতে ভাই খুনের ঘটনা ঘটেছে। ছোট ভাইকে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে। পুলিশ বড় ভাইকে আটক করেছে। শুক্রবার বিকেলে কাচিয়া ইউনিয়নের ফুল কাচিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক ছালেম মুন্সি (৫৫) ওই গ্রামের মৃত আমির মুন্সির ছেলে। তার তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। আটক নসু মুন্সি (৬০) নিহত ছালেমের আপন বড় ভাই। নিহতের পরিবাও স্থানীয়দের বরাতে বোরহানউদ্দিন থানার ওসি মো. মনির মিঞা জানান, ছালেমের পৈতৃক ও ক্রয় করা সম্পত্তি নিয়ে দীর্ঘদিন যাবত বড় ভাই নসুর সঙ্গে বিরোধ চলছিল। স্থানীয় পর্যায়ে এ নিয়ে একাধিক সালিসি বৈঠকও হয়েছে। এরপরও এ বিরোধের কোনো নিষ্পত্তি হয়নি। মাঝে মধ্যেই এ বিরোধ থেকে বাগবিতণ্ডার সৃষ্টি হতো। শুক্রবার বিকেলে দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। তখন ছালেমকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ সময় নসু মুন্সীর সঙ্গে তার ছেলে আব্বাস মুন্সি, আকতার হোসেন, আকবার মুন্সি ও হাসনাইনও ছিলেন বলে নিহতের পরিবারের সদস্যরা জানান। পুলিশ জানায়, খবর পেয়ে বোরহানউদ্দিন থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছালেমের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এবং হত্যায় ব্যবহৃত আলামত উদ্ধার করে। এ ঘটনায় ছালেমের স্ত্রী জয়তুন বেগম বাদী হয়ে নসুকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। নসুকে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালত পাঠানো হয়েছে।