শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

পাবনায় ক্ষুদ্র-প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

WP Import ২০ জুন ২০২৩ ০৭:০৪ অপরাহ্ন পাবনা
WP Import ২০ জুন ২০২৩ ০৭:০৪ অপরাহ্ন
পাবনায় ক্ষুদ্র-প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
পাবনায় ক্ষুদ্র-প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

পাবনায় ক্ষুদ্র-প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

পাবনা সদর উপজেলায় ২০২২-২০২৩ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২/২০২৩-২০২৪ মৌসুমে রোপা আমন ফসলে ক্ষুদ্র-প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা বারোটায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাহানা পারভীন লাবনী। এ সময় উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার রেখা, জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মুন্নু সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। উপজেলা কৃষি কর্মকর্তা জানান,পাবনা সদর উপজেলায় ২০২২-২০২৩ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২/২০২৩-২০২৪ মৌসুমে রোপা আমন ফসলে ক্ষুদ্র -প্রান্তিক ১ হাজার ৩ শত ৫০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে ৮ লক্ষ ৩০ হাজার ২ শত টাকার বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে। প্রতিজন কৃষককে ৫ কেজি বীজ,১০ কেজি ডিএপি সার, ১০কেজি এমওপি সার দেওয়া হবে। যার মূল্য ৬১৫ টাকা।