শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

নাটোরে আম ও লিচু আহরণের সময় সীমা নির্ধারণ

WP Import ০৭ মে ২০২৩ ০৫:৫৮ অপরাহ্ন নাটোর
WP Import ০৭ মে ২০২৩ ০৫:৫৮ অপরাহ্ন
নাটোরে আম ও লিচু আহরণের সময় সীমা নির্ধারণ
নাটোরে আম ও লিচু আহরণের সময় সীমা নির্ধারণ

নাটোরে আম ও লিচু আহরণের সময় সীমা নির্ধারণ

নাটোরের আম ও লিচু আহরণ ও বাজারজাত করার সময় সীমা ঘোষণা করেছেন জেলা প্রশাসন। রবিবার নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কৃষি বিভাগ আমও লিচু চাষি, আড়ৎদদারদের সাথে মতবিনিময় শেষে এই সময় সীমা ঘোষণা করা হয়। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, নাটোরের জেলা প্রশাসক আবু নাসের ভ্ঞুা, কৃষি সম্প্রসারন অধিদপ্তর নাটোরের উপ-পরিচালক আব্দুল ওয়াদুদ প্রমুখ। সভায় বক্তরা বলেন, নির্ধারিত সময়ে বিষমুক্ত আম বাজারজাত করতে হবে। এর ব্যাত্যয় হলে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অপরদিকে, আম কেনা বেচা ও পরিবহনের ক্ষেত্রে কোন রুপ চাঁদাবাজী সহ্য করা হবেনা। এই সভার সিদ্ধান্ত অনুসারে ২০ মে থেকে নাটোরে গোপালভোগ আম এবং ২৫ মে থেকে লিচু বাজারে পাওয়া যাবে। এছাড়া ২৫মে থেকে রাণীপছন্দ ও লক্ষণভোগ, ৩০মে ক্ষীরসাপাত, ৫জুন লক্ষণভোগ, ১৫ জুন মোহনভোগ, ২০ জুন হাড়িভাঙ্গা, ফজলী ও আম্রপালি, ৩০জুন মল্লিকা আম, ১০জুলাই বারি আম-৪, ১৫ জুলাই আশ্বিনা আম, ১৫ আগষ্ট গৌর মতি আম সংগ্রহের সময় নির্ধারণ করা হয়েছে। অপরদিকে, মুজাফফর জাতের লিচু ৯ মে এবং ২৫ মে থেকে বোম্বাই ও চায়না জাতের লিচু আহরণের সময় সীমা নির্ধারণ করা হয় সভায়।