শুক্রবার, আগস্ট ২৮, ২০২৭

গোবিন্দগঞ্জে সুচী’র হত্যাকারী চালক’কে গ্রেফতারের দাবীতে মানববন্ধন

গাইবান্ধা প্রতিনিধি ২৭ আগস্ট ২০২৬ ০৫:৩৪ অপরাহ্ন সারাদেশ
গাইবান্ধা প্রতিনিধি ২৭ আগস্ট ২০২৬ ০৫:৩৪ অপরাহ্ন
গোবিন্দগঞ্জে সুচী’র হত্যাকারী চালক’কে গ্রেফতারের দাবীতে মানববন্ধন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে এ্যাম্বুলেন্সের ধাক্কায় নিহত বেগম মজিদ (বি.এম) বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির মেধাবী শিক্ষার্থী সৈয়দা সারা খাতুন সূচী'র হত্যার ঘটনায় দায়ী ঘাতক এ্যাম্বুলেন্সের ড্রাইভারের গ্রেফতারের দাবীতে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গোবিন্দগঞ্জ পৌর শহরের বেগম মজিদ(বি.এম) বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় সংলগ্ন সড়কে মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে ঘন্টাব্যাপী পালিত এ মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি প্রকৌশলী মনোয়ার হোসেন রাজু, প্রধান শিক্ষক (ভারঃ) মোখলেসুর রহমান রাজু, নিহত শিক্ষার্থী সূচী'র পিতা সৈয়দ মনিরুল আলম সুমন, বিদ্যালয়ের শিক্ষক অলুপ রায়, হারুনুর রশীদ, শাহাদাত হোসেন,  মাওলানা জাহিদুল ইসলাম ও রবিউল ইসলাম প্রমূখ।  বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকমন্ডলী ও কর্মচারীবৃন্দসহ বিপুল সংখ্যক  ছাত্রী এ মানববন্ধনে উপস্থিত ছিলেন। এসময়  নিহত সূচী'র পিতা সৈয়দ সুমন আবেগ আপ্লুত হয়ে  কান্না জড়িত কন্ঠে  তার মেয়েকে হত্যাকারী ঘাতক এ্যাম্বুলেন্সের ড্রাইভারকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য স্থানীয় পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানান। প্রসঙ্গতঃ গত ১৩ আগষ্ট সূচী বাড়ি থেকে স্কুলে আসার পথে গোবিন্দগঞ্জ পৌর এলাকার  বোয়ালিয়া বাঁধের মাথায় পৌঁছার পর দ্রুতগামী একটি এ্যাম্বুলেন্সের ধাক্কায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ১৯ আগষ্ট ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে মারা যায়।