সিংড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী সিহাবের গণসংযোগ ও লিফলেট বিতরণ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে নাটোরের সিংড়ায় সরগরম হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে উপজেলার ৩নং ইটালী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সোহানুর রহমান সিহাবের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বিকেলে ইটালী ইউনিয়নের কুমগ্রাম বাজারে বিএনপির শতাধিক নেতাকর্মীকে সাথে নিয়ে তিনি এই প্রচারণা চালান। সোহানুর রহমান সিহাব নাটোর জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সদস্য এবং ইটালী ইউনিয়ন বিএনপির সক্রিয় সদস্য। গণসংযোগকালে চেয়ারম্যান প্রার্থী সিহাব স্থানীয় সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন, তাদের নানাবিধ সুখ-দুঃখ ও সমস্যার কথা শোনেন এবং এলাকার উন্নয়নে নিজের লক্ষ্য তুলে ধরে লিফলেট বিতরণ করেন। এসময় প্রচারণায় অংশ নেন ইটালী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। কর্মসূচিতে উপস্থিত নেতাকর্মীরা জানান, সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে এবং দলের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন।