শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

নওগাঁয় রুমিয়া নার্সিং কলেজের নবীনবরণ এবং বিদায়ী অনুষ্ঠান

WP Import ২৮ জানুয়ারি ২০২৬ ০৫:১৭ অপরাহ্ন নওগাঁ
WP Import ২৮ জানুয়ারি ২০২৬ ০৫:১৭ অপরাহ্ন
নওগাঁয় রুমিয়া নার্সিং কলেজের নবীনবরণ এবং বিদায়ী অনুষ্ঠান
নওগাঁয় রুমিয়া নার্সিং কলেজের নবীনবরণ এবং বিদায়ী অনুষ্ঠান

নওগাঁয় রুমিয়া নার্সিং কলেজের নবীনবরণ এবং বিদায়ী অনুষ্ঠান

নওগাঁয় রুমিয়া নার্সিং কলেজের নবীণ বরণ, শপথ গ্রহণ, ক্যাপিং সেরেমনি ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। রুমিয়া নার্সিং ইনস্টিটিউটের কার্যকরী কমিটির সভাপতি ডাক্তার ময়নুল হক দুলদুল এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রুমিয়া নার্সিং কলেজের চেয়ারম্যান মুরাদ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনফরমাল সেক্টর ইন্ডাস্ট্রিজ স্কীলস কাউন্সিল ঢাকা’র চেয়ারম্যান মীর্জা নূরুল গণি শোভন। অনুষ্ঠানে স্বগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ব্যাবস্থাপনা পরিচালক আনতারা ফাহমিদা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ কায়েস উদ্দিনবএবং নওগাঁ নার্সিং ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর আকতার বানু। অন্যান্যের মধ্যে বিদায়ী শিক্ষার্থী নিশাত তাসনিম ও সুজন হেমরম, তৃতীয় বর্ষের শিক্ষার্থী রাকিব হোসেন এবং নবীন শিক্ষার্থী রাবেয়া আকতার বক্তব্য রাখেন। পরে একটি সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।