শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

সিরাজগঞ্জে বিএনপির দুই নেতার পদ স্থগিত ॥ তিনজনকে শোকজ

WP Import ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:১২ অপরাহ্ন রাজশাহী
WP Import ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:১২ অপরাহ্ন
সিরাজগঞ্জে বিএনপির দুই নেতার পদ স্থগিত ॥ তিনজনকে শোকজ
সিরাজগঞ্জে বিএনপির দুই নেতার পদ স্থগিত ॥ তিনজনকে শোকজ

সিরাজগঞ্জে বিএনপির দুই নেতার পদ স্থগিত ॥ তিনজনকে শোকজ

ত্রয়োদশ সংসদ নির্বাচন পরবর্তীতে সিরাজগঞ্জ সদর ও বেলকুচি উপজেলায় ভোটারদের মারধর ও চাঁদাবাজির অভিযোগে দুই নেতার পদ স্থগিত এবং তিনজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। রোববার রাতে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত আলাদা পাঁচটি চিঠিতে এ তথ্য জানানো হয়। সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে ভোটারদের হুমকি-ধামকি ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মারধরের অভিযোগে বেলকুচি পৌর শাখা জাতীয়তাবাদী সাইবার দলের সাংগঠনিক সম্পাদক শিহাব মণ্ডল এবং ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মণ্ডলের পদ স্থগিত করা হয়েছে। অপরদিকে, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে ভোট পরবর্তীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে হিন্দু সম্প্রদায়ের দোকানে হুমকি, চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগে জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মনা পাল, পৌর বিএনপির ৫ নম্বর ওয়ার্ডের সাবেক আহ্বায়ক ফিরোজ আহমেদ এবং সদর থানা রোডের বিএনপিকর্মী আরজু আহমেদকে শোকজ করা হয়েছে। তাদেরকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দলের কাছে লিখিত জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে স্থায়ীভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।