পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাস চাপায় পথচারি নিহত
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাস চাপায় পথচারি নিহত
পাবনা অনন্ত বাজার পাঁচ রাস্তার মোড়ে ব্যস্ততম রাস্তায় বেপোরোয়া গতিতে আসা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাস চাপায় এক পথচারি নিহত হয়েছে। নিহত পথচারী পাবনা সদর উপজেলাের শ্রীপুর এলাকার সূর্য কান্ত দাসের ছেলে লক্ষণ কুমার দাস (৫০)। বুধবার (১২ ফেব্রুয়ারী) সকাল ৯:৩০ ঘটিকার সময় শহর থেকে বিশ্ববিদ্যালয়ে যাবার পথে পাবনা-স ১১-০০০৯ নাম্বারের বাসটি এ দূর্ঘটনাটি ঘটায়। বাসটি দ্রুত গতিতে চাপা দিয়ে পালিয়ে যায়। এলাকাবাসী দৌড়ে বাসটিকে ধরতে না পারলেও বাসের নাম্বারের ছবি তুলতে সক্ষম হয়। এবিষয়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. আব্দুল আওয়াল এবং পরিবহণ প্রশাসক প্রফেসর কামরুজ্জামান কে মোবাইলে পাওয়া যায়নি। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম জানান, বিষয়টি জেনে তৎক্ষনাৎ আমাদের মোবাইল টিম ঘটনাস্থলে পাঠিয়ে লাশটি উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।