শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

ঈশ্বরদীতে বাস-মাইক্রো মুখোমুখি ॥ নিহত-২

WP Import ২০ জানুয়ারি ২০২৪ ০৬:০৪ অপরাহ্ন পাবনা
WP Import ২০ জানুয়ারি ২০২৪ ০৬:০৪ অপরাহ্ন

ঈশ্বরদীতে বাস-মাইক্রো মুখোমুখি ॥ নিহত-২

পাবনার ঈশ্বরদী উপজেলায় ঘন কুয়াশার মধ্যে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া-নাটোর মহাসড়কে উপজেলার মিরকামারি কোলেরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-উপজেলার শেখের পাড়া এলাকার আব্দুর রউফের ছেলে নাসিম খান (৪৫) এবং পাবনার রাধানগর এলাকার সুব্রত কুমার কুণ্ডুর ছেলে অমিত কুণ্ডু (৪০)। পাকশী হাইওয়ে থানার ওসি আশীষ কুমার স্যানাল জানান, আহতদের প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, এসএন পরিবহনের বাসটি কুষ্টিয়ার দিক থেকে আসছিল। আর মাইক্রাবাসটি তার বিপরীত দিক থেকে যাচ্ছিল। ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশার কারণে দুটি যানবাহনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন।