শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

এজেন্ট বের করে দেয়ার অভিযোগ পাবনা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আবু সাইয়িদ’র

WP Import ০৭ জানুয়ারি ২০২৪ ০৬:৪৫ অপরাহ্ন পাবনা
WP Import ০৭ জানুয়ারি ২০২৪ ০৬:৪৫ অপরাহ্ন

এজেন্ট বের করে দেয়ার অভিযোগ পাবনা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আবু সাইয়িদ’র

পাবনা-১ আসনে বিভিন্ন কেন্দ্র থেকে ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদের এজেন্টদের বের করে দেবার অভিযোগ উঠেছে। রোববার বেলা ১১ টার দিকে সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি মাদরাসা ভোট কেন্দ্রে সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন তিনি। আবু সাইয়িদ অভিযোগ করে বলেন, সাঁথিয়ার সিলন্দা, ধুলাউড়ি, মাহমুদপুরসহ বিভিন্ন ভোটকেন্দ্র থেকে তার অনেক এজেন্টকে সরিয়ে দেয়া হয়েছে। তাদেরকে ফোনেও পাওয়া যাচ্ছে না। এজেন্টবিহীন ভোট চলতে থাকলে সুষ্ঠু ভোট নিয়ে তিনি শঙ্কায় রয়েছেন। তিনি আরও বলেন, জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান ও সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসারকে তাৎক্ষণিক অবহিত করেছেন মুঠোফোনে। তারা আমাকে আশ্বস্ত করেছেন সংশ্লিষ্ট জায়গাগুলোতে টিম পাঠানোর জন্য। ধুলাউড়ি মাদরাসা কেন্দ্রের প্রিজাইডিং অফিসার খালিদ মোশাররফ বলেন, এই কেন্দ্রে ৩২০০ ভোটার আছে। ভোটার উপস্থিতি সন্তোষজনক।