শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

জয়পুরহাটের পাঁচবিবিতে গরুসহ এক চোর আটক

WP Import ০৬ ফেব্রুয়ারি ২০২৪ ০৫:৫৪ অপরাহ্ন জয়পুরহাট
WP Import ০৬ ফেব্রুয়ারি ২০২৪ ০৫:৫৪ অপরাহ্ন
জয়পুরহাটের পাঁচবিবিতে গরুসহ এক চোর আটক
জয়পুরহাটের পাঁচবিবিতে গরুসহ এক চোর আটক

জয়পুরহাটের পাঁচবিবিতে গরুসহ এক চোর আটক

জয়পুরহাটের পাঁচবিবিতে কৃষকের বাড়ি থেকে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় গরুসহ এক চোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় গ্রামবাসী। উপজেলার বাগজানা বাজার হতে গরু উদ্ধার ও গরু চোরকে আটক করা হয়। আটককৃত গরু চোর হচ্ছে, উপজেলা ধরঞ্জী গ্রামের আবুল হোসেনের ছেলে জহুরুল ইসলাম (৪২)। বাগজানা ইউপি সদস্য আরিফ হোসেন জানান, রবিবার রাত ৮ টার দিকে, ধরঞ্জী ইউনিয়নের ধরঞ্জী গ্রামে শাহাজান আলী নামের এক কৃষকের একটি গরু চুরি হয়। ঐ রাতেই বাগজানা বাজারে আটক জহুরুল গরু নিয়ে যাওয়ার সময় লোকজনের সন্দেহ হলে গরুসহ তাকে বাগজানা ইউনিয়ন পরিষদে আটকে রাখে। পরে দুই ইউনিয়নের ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা গরুর মালিককে নিশ্চিত করে গরু বুঝিয়ে দেন এবং চোরকে পুলিশে সোর্পদ করে।