শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

জয়পুরহাটে বিজিবি’র হাতে ২০০ ভরি সোনাসহ আটক ২

WP Import ৩০ মার্চ ২০২৪ ০৪:৪১ অপরাহ্ন জয়পুরহাট
WP Import ৩০ মার্চ ২০২৪ ০৪:৪১ অপরাহ্ন

জয়পুরহাটে বিজিবি’র হাতে ২০০ ভরি সোনাসহ আটক ২

জয়পুরহাটে প্রায় ২০০ ভরি ওজনের ২০টি সোনার বারসহ দুজন আটক হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় ব্যাটালিয়ন দপ্তরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন জয়পুরহাট-২০ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া। তিনি জানান, বিকেলে ভারত সীমান্তবর্তী পাঁচবিবি উপজেলার হাটখোলা-উচনা এলাকার ২৮১/৩২ পিলারের কাছ থেকে সোনার বারসহ দুজনকে আটক করা হয়েছে। আটকরা হচ্ছে, একই উপজেলার উচনা গ্রামের আব্দুল ওহাব (৪২) ও মেহেদী হাসান পাপ্পু (২৬)। বিজিবি জানায়, এক দল পাচারকারী ভারতে সোনা পাচারের খবরে ওই সীমান্তের মান্নানের মোড় এলাকায় অভিযান চালান বিজিবির সদস্যরা। তখন প্রায় ২০০ ভরি ওজনের ২০ সোনার বার, চোরাচালান কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল ফোনসহ ওহাব ও পাপ্পুকে আটক করে ব্যাটালিয়ন দপ্তরে নিয়ে আসা হয়। আইনগত প্রক্রিয়া শেষে আটককৃতদের রাতেই পাঁচবিবি থানায় সোপর্দ করা হয়েছে।