শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

পাঁচবিবিতে খাল থেকে এক কিশোরীর মরদেহ উদ্ধার

WP Import ২৯ মার্চ ২০২৪ ০৪:১২ অপরাহ্ন জয়পুরহাট
WP Import ২৯ মার্চ ২০২৪ ০৪:১২ অপরাহ্ন
পাঁচবিবিতে খাল থেকে এক কিশোরীর মরদেহ উদ্ধার
পাঁচবিবিতে খাল থেকে এক কিশোরীর মরদেহ উদ্ধার

পাঁচবিবিতে খাল থেকে এক কিশোরীর মরদেহ উদ্ধার

জয়পুরহাটের পাঁচবিবিতে বাড়ির পাশের একটি খাল থেকে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার উপজেলার আটাপুর ইউনিয়নের উচাঁই পাথরঘাটা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান ওসি জাহিদুল হক। নিহত ১৫ বছরের ববিতা আক্তার ঐ গ্রামের মামুনুর রশিদের মেয়ে। ববিতার বড় বোন মামুনী খাতুন জানান, সোমবার রাত ১০ টার দিকে তারা তিন ভাই-বোন টিভি দেখছিলেন। এক পর্যায়ে ববিতা ঘুমানোর কথা বলে নিজ কক্ষে চলে যায়। এর ঘণ্টাখানেক পর ববিতার কক্ষে গিয়ে তাকে না পেলে খোঁজাখুঁজি করতে থাকেন তারা। মঙ্গলবার সকাল ৮ টার দিকে বাড়ির আধা কিলোমিটার পশ্চিমে ঝিনাইগাড়ী খাড়িতে মাছ ধরতে যাওয়া জেলেরা খালের পানিতে ববিতার মৃতদেহ দেখে পুলিশকে খবর দেন। এ সময় মরদেহের গলায় ওড়নার গিট দিয়ে পেঁচানো ছিল। পরে ঘটনাস্থল থেকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ জাহিদুল গণমাধ্যম কর্মীদের বলেন, এটা আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড, তা তদন্তের পর বিস্তারিত জানা যাবে। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। এবিষয়ে মামলার হয়েছে।