শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

ক্ষেতলালে উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম মন্ডলের মোটরসাইকেল শোভাযাত্রা

WP Import ১১ মার্চ ২০২৪ ০৫:৪৭ অপরাহ্ন জয়পুরহাট
WP Import ১১ মার্চ ২০২৪ ০৫:৪৭ অপরাহ্ন
ক্ষেতলালে উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম মন্ডলের মোটরসাইকেল শোভাযাত্রা
ক্ষেতলালে উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম মন্ডলের মোটরসাইকেল শোভাযাত্রা

ক্ষেতলালে উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম মন্ডলের মোটরসাইকেল শোভাযাত্রা

আসন্ন ক্ষেতলাল উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে জনগণের দৃষ্টি আকর্ষণে উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাকিম মন্ডল আবারও নিজের প্রার্থীতা জানান দিতে ৫ হাজারেরও অধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা করেছে। ক্ষেতলাল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় চত্বর থেকে উপজেলার সকল ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সর্বস্তরের জনগণসহ প্রায় ৫ হাজার মোটরসাইকেল নিয়ে তিনি পুরো উপজেলা প্রদক্ষীণ এবং গণসংযোগ করেন। এ লক্ষ্যে তিনি উপজেলার বিভিন্ন এলাকায় করছেন মতিবিনিময় সভা, উঠান বৈঠক ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। ক্ষেতলাল উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল বলেন, আমি এ উপজেলা পরিষদে ৫ বছর ভাইস চেয়ারম্যান ও ৫ বছর চেয়ারম্যান এর দায়িত্ব পালন করেছি। এই দশ বছরে এ উপজেলার আপামর জনসাধারণ তাদের যেকোনো প্রয়োজনে আমার কাছে আসতে কোন নেতার তদবিরের প্রয়োজন হয়নি। আমি সব সময় সরাসরি জনগণের সার্বিক সমস্যার কথা শুনেছি এবং সমাধানের ব্যবস্থা করেছি। এ উপজেলার মানুষের কল্যাণে সবসময় কাজ করে চলেছি। তিনি আরও বলেন, ছাত্র রাজনীতি দিয়ে আমার রাজপথে বিচরণ। আমার রাজনীতির একমাত্র উদ্দেশ্য হচ্ছে দেশ ও মানুষের কল্যাণে কাজ করা। এই অভিপ্রায় থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়পুরহাট-২ আসনের সাংসদ ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এর হাতকে আরো শক্তিশালী করতে এবং ক্ষেতলাল উপজেলাকে উন্নতির সর্বোচ্চ রুপ দিতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আবারও চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি।