শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

জয়পুরহাটে মাত্র ১০ টাকায় ঈদের বাজার

WP Import ০৮ এপ্রিল ২০২৪ ০৫:১৬ অপরাহ্ন জয়পুরহাট
WP Import ০৮ এপ্রিল ২০২৪ ০৫:১৬ অপরাহ্ন

জয়পুরহাটে মাত্র ১০ টাকায় ঈদের বাজার

জয়পুরহাটে মাত্র ১০ টাকায় মিলছে ঈদের বাজার এক দিনের জন্য মাত্র ১০ টাকায় পাওয়া যাচ্ছে সেমাই, দুধ, চিনি, নুডলস, শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি। বিষয়টি অবাক করার মতো হলেও এমন ঘটনা ঘটেছে জয়পুরহাটে। বছর ঘুরে আসা ঈদের আনন্দকে ভাগ করে নিতেই প্রতি বছরের ন্যায় এবারো জয়পুরহাটে সমাজের অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষদের জন্য রোববার (৭ এপ্রিল) সকালে আয়োজন করা হয় ১০ টাকার এই ঈদ বাজার। জেলার আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর বাজারে আজিজ রেজিয়া ফাউন্ডেশনের আয়োজনে এই ঈদ বাজারের আয়োজন করা হয়। ব্যতিক্রমী ঈদ বাজারের উদ্বোধন করেন আজিজ রেজিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তাজুল ইসলাম। ঈদ সামনে রেখে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে গরিব-দুস্থ মানুষেরা মাত্র ১০ টাকায় এইসব পছন্দের পণ্য নিতে পারছেন। এসময় উপস্থিত ছিলেন, আজিজ রেজিয়া ফাউন্ডেশনের পরিচালক কায়কোবাদ আরাম, ইলিয়াস হোসেন, আবু রশিদ চৌধুরী, সোহাগ হোসেন, সাজ্জাদুল ইসলাম শিক্ষকসহ আরও অনেকেই।