শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

পাবনায় পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করলেন বিএনপি নেতা ডা. নোমান

WP Import ১৩ আগস্ট ২০২৪ ০৬:০৫ অপরাহ্ন পাবনা
WP Import ১৩ আগস্ট ২০২৪ ০৬:০৫ অপরাহ্ন

পাবনায় পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করলেন বিএনপি নেতা ডা. নোমান

পাবনায় কর্মস্থলে ফেরায় পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নিয়েছে ড্যাব পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য ডা. আহমেদ মোস্তফা নোমান ও বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। টানা কয়েক দিনের কর্মবিরতির পর সোমবার ডিউটিতে ফিরেছে পুলিশ বাহিনীর সদস্যরা। এতে স্বস্তি ফিরতে শুরু করেছে জনমনে। স্বাভাবিক হচ্ছে ব্যবসা বাণিজ্যসহ সবখানে। ডা. আহমেদ মোস্তফা নোমান বলেন, ‘জনগণের নিরাপত্তা নিশ্চিতে ও রাস্তায় শৃঙ্খলা ফিরাতে পাবনার পুলিশ সদস্যরা কার্যক্রম শুরু করেছে। পুলিশ, রাজনীতিবীদ ও শিক্ষার্থীদের মধ্যে যেন কোনো আস্থার সংকট না হয় এবং পুলিশ সদস্যদের জনগণের কল্যাণে কাজ করার উৎসাহ জোগাতে বিএনপির ও ড্যাবের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হলো। পাবনা সদর থানার অফিসার ইনচার্জ মো. রওশন আলী বলেন, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে পুলিশের মধ্যে হামলার ঘটনায় পুলিশ সদস্যদের মধ্যে এক ধরনের আতঙ্ক ও ক্ষোভ সৃষ্টি হয়েছিল। আজ বিএনপির নেতাকর্মীদের পক্ষ থেকে আমাদের ফুল উপহার দেওয়ায় আমরা খুশি হয়েছি। পাবনায় শিক্ষার্থী ও রাজনৈতিক দলের নেতাকর্মীদের মতো পুলিশ সদস্যরাও বরাবরই সহনশীল আচরণ করেছে। ভবিষ্যতেও সবাইকে আস্থায় নিয়ে পাবনা সদর থানার পুলিশ কাজ করে যেতে চায়। এসময় পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামিন খান, ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি জহুরুল ইসলাম কাজী বনি, সহ-সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম জনি, দপ্তর সম্পাদক সংগ্রাম, পৌর যুবদলের যুগ্ম সম্পাদক কায়সার জামিল, পাবনা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট শাখা ছাত্রদলের আহ্বায়ক শাওন খান, সাব্বিরুল ইসলাম ছোট, দলের শাকিবসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।