শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

পাবনায় শিক্ষার্থীদের সাথে কেন্দ্রীয় ছাত্রদল নেতাকর্মীদের মতবিনিময়

WP Import ০৬ নভেম্বর ২০২৪ ০৭:৫৩ অপরাহ্ন পাবনা
WP Import ০৬ নভেম্বর ২০২৪ ০৭:৫৩ অপরাহ্ন

পাবনায় শিক্ষার্থীদের সাথে কেন্দ্রীয় ছাত্রদল নেতাকর্মীদের মতবিনিময়

পাবনায় সাধারণ শিক্ষার্থীদের সাথে কেন্দ্রীয় ছাত্রদলের নেতাকর্মীদের মতবিনিময় সভা হয়েছে। বুধবার (০৬ নভেম্বর) দুপুরে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট ও শহীদ এম. মনসুর আলী কলেজের সাধারণ শিক্ষার্থীদের সাথে কলেজ ক্যাম্পাস মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডাঃ তৌহিদুল রহমান আউয়াল। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক রাজিব আহমেদ, পাবনা জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্সসহ অনেকে। সভায় বক্তারা বলেন, ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ হয়েছে তাদের কর্মকাণ্ডের জন্য। আগামীতে দেশের প্রতিটা স্কুল কলেজে সুন্দর শৃঙ্খলা রাজনীতি দেখবে বাংলাদেশের মানুষ।