শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

আখেরি মোনাজাতে মাধ্যমে জয়পুরহাট ও শেরপুরে ইজতেমা শেষ

WP Import ২৫ ডিসেম্বর ২০২৩ ০৫:৫৫ অপরাহ্ন জয়পুরহাট
WP Import ২৫ ডিসেম্বর ২০২৩ ০৫:৫৫ অপরাহ্ন

আখেরি মোনাজাতে মাধ্যমে জয়পুরহাট ও শেরপুরে ইজতেমা শেষ

জয়পুরহাটে ৩ দিনব্যাপী জেলা ইজতেমা আজ দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। দিল্লি নিজামুদ্দীন বিশ্ব মার্কাজের মূলধারার সাথীদের (অনুসারী) আয়োজনে ঢাকার কাকরাইল মসজিদ মার্কাজের মুরুব্বি মুফতি রিয়াজ উদ্দিন আখেরি মোনাজাত পরিচালনা করেন। দেশ ও জাতির মঙ্গল ও শান্তি কামনা করে এ আখেরি মোনাজাত শেষ হয়। জয়পুরহাট শহরের গুলশান মোড় সংলগ্ন জয়পুরহাট সিমেন্ট ফ্যাক্টরি হেলিপ্যাড মাঠে গত বৃহস্পতিবার ডা. আমিরুল ইসলামের আম বয়ানের মধ্য দিয়ে এ জেলা ইজতেমা শুরু হয়েছিল। এদিকে, আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ৩ দিনব্যাপী শেরপুর জেলা ইজতেমা আজ দুপুরে শেষ হয়েছে। ইজতেমায় এবার দেশের বিভিন্ন স্থানের বিপুল সংখ্যক মুসল্লির পাশাপাশি আলজেরিয়া, মরক্কো, সৌদি আরব ও ইন্দোনেশিয়া থেকেও তাবলিগ জামাতের মুসল্লিরা ইজতেমায় অংশগ্রহণ করেন বলে আয়োজকরা জানান। শেরপুর পৌরসভার শেখহাটি বাজারের কাছে ফসলের বিশাল মাঠ জুড়ে স্থাপন করা প্যান্ডেলে এবার ভারতের দিল্লির মাওলানা সাদের অনুসারীরা এ জেলা ইজতেমার আয়োজন করেন। গত তিনদিন আগে ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়।