শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

পাবনায় ছুরিকাঘাতে বাসের হেলপার নিহত ॥ আটক-১

WP Import ২০ নভেম্বর ২০২৩ ০৫:৫১ অপরাহ্ন পাবনা
WP Import ২০ নভেম্বর ২০২৩ ০৫:৫১ অপরাহ্ন

পাবনায় ছুরিকাঘাতে বাসের হেলপার নিহত ॥ আটক-১

পাবনার মাছরাঙ্গা পড়িবহন বাসের সুপারভাইজার সাথে ভাড়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায় যাত্রীর ছুরিকাঘাতে বাসের হেলপার নিহত হয়েছে। নিহত বাসের সহকারী জুবায়ের রহমান (২৫), পাবনা সদর উপজেলার গাছপাড়া খাঁপাড়া জাহিদুর রহমান ছেলে। ঘটনার সাথে জড়িত মারুফ হোসেন সুমন (৪০) নামে একজন কে আটক করেছে পুলিশ। আটক সুমন পাবনা সদর উপজেলা আরিফপুর এলাকার জিয়াউর রহমানের ছেলে। রবিবার দিবাগত রাতে পাবনা-নরসিংদী রুটের মাছরাঙ্গা পরিবহনের এই ঘটনা ঘটে। নিহত পরিবার সুত্র জানায়, ঢাকা গাফতলী থেকে বাসের এক যাত্রীর সাথে সুপারভাইজার ও হেলপারের কথা কাটাকাটি হয়। পরে পাবনায় এসে বাস থামালে সেই যাত্রীর লোকজন এসে গাড়ি ডাইভার ও সুপারভাইজার সাথে মারামারি শুর করে। এ সময় হেলপারকে যাত্রীর লোকজন ছুরিকাঘাত করলে সে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তবরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। সদর থানার অফিসার ইনচার্জ রওশন আলী ঘটনার সতত্যা নিশ্চিত করে জানান, ঘটনার সাথে জড়িত এক জনকে আটক করা হয়েছে। এঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।