জয়পুরহাটে ডিবি’র অভিযানে বিদেশি মদসহ একজন গ্রেপ্তার
জয়পুরহাটে ডিবি’র অভিযানে বিদেশি মদসহ একজন গ্রেপ্তার
পাঁচবিবি থানা এলাকা থেকে ৩০ বোতল বিদেশি মদসহ শ্রী লক্ষন রবিদাস (৩৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। শনিবার (১১ নভেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এস.আই মিজানুর রহমান মিজানের সঙ্গীয় অফিসারের নেতৃত্বে ডিবির একটি দল জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন আয়মা রসুলপুর ইউনিয়নের পশ্চিম কড়িয়া (লকমা) গ্রাম হইতে ৩০ (ত্রিশ) বোতল বিদেশী মদসহ শ্রী লক্ষন রবিদাসকে গ্রেফতার করে। ঘটনাস্থলে তল্লাশি করে ‘রয়েল গ্রীণ ডিল্যাক্স ব্লেন্ডেড হুইস্কি’ নামের ত্রিশ বোতল মদের জব্দ করা হয়। এসময় অবৈধভাবে বিদেশি মদের বোতল হেফাজতে রাখার দায়ে শ্রী লক্ষন রবিদাসকে আটক করা হয়। আটককৃত শ্রী লক্ষন রবিদাস ভারতীয় সীমান্ত এলাকা থেকে মদের বোতলগুলো খুচরা বিক্রির উদ্দেশ্যে সংগ্রহ করেছে মর্মে স্বীকার করেন। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহেদ আল মামুন জানান, এই ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যক্তির বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।