শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

পাবনায় পূর্ব বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা

WP Import ২২ অক্টোবর ২০২৩ ০৫:৩৯ অপরাহ্ন পাবনা
WP Import ২২ অক্টোবর ২০২৩ ০৫:৩৯ অপরাহ্ন

পাবনায় পূর্ব বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা

পূর্ব বিরোধের জেরে পাবনা শহরে মোস্তাফিজুর রহমান সিয়াম (১৮) নামে এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার রাত দশটার দিকে পাবনা পৌর শহরের শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিয়াম পাবনা পৌর সদরের পৈলানপুর পাওয়ার হাউজপাড়া মহল্লার ইব্রাহিম আলীর ছেলে। সে আর এম একাডেমীর দশম শ্রেণীর ছাত্র। পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যায় রাধানগর রথঘর এলাকায় সিয়ামের সাথে তার বন্ধু সৈকত, আরিফ সহ আরো কয়েকজনের পূর্ববিরোধ নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এ ঘটনার জেরে রাতে শান্তিনগর এলাকায় সিয়ামকে একা পেয়ে কুপিয়ে পালিয়ে যায় তারা। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পাবনা সদর থানার অফিসার ইনচার্জ রওশন আলী সাংবাদিকদের জানান, দোষীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। নিহত সিয়ামের বাবা ইব্রাহিম আলী বলেন, ‘একজন ফোন করে জানায় আমার ছেলেকে নাকি চাকু মেরেছে, তাকে হাসপাতালে নিয়ে গেছে। গিয়ে দেখি ছেলেটা মারা গেছে। কারা কি কারণে ছেলেটাকে মারলো, কিছুই বুঝতে পারছি না। এ হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার চাই।