শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

বেশি দামে আলু বিক্রি করায় জয়পুুরহাটে ব্যবসায়ীকে জরিমানা

WP Import ১৯ সেপ্টেম্বর ২০২৩ ০৬:০৮ অপরাহ্ন জয়পুরহাট
WP Import ১৯ সেপ্টেম্বর ২০২৩ ০৬:০৮ অপরাহ্ন

বেশি দামে আলু বিক্রি করায় জয়পুুরহাটে ব্যবসায়ীকে জরিমানা

জয়পুরহাটের নতুনহাট এলাকার কাঁচাবাজারে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হোসাইন। জয়পুরহাটে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু বিক্রি করায় এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। ওই ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। বিকেল থেকে রাত সাড়ে ৭ টা পর্যন্ত জেলা শহরের নতুনহাট এলাকার কাঁচাবাজারে এ অভিযান চালানো হয়। জয়পুরহাট জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসাইন সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু বিক্রি করায় এক ব্যবসায়ীকে ২ হাজর টাকা জরিমানা করেছেন। নতুনহাট এলাকায় অভিযান পরিচালনার সময় এ জরিমানা আদায় করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হোসাইন বলেন, বাজার মনিটরিংয়ের সময় এক ব্যবসায়ী অতিরিক্ত মূল্যে আলু বিক্রি করায় তাঁকে দুই হাজার টাকা জরিমানা করাসহ সতর্ক করা হয়েছে। আমাদের এ অভিযান চলমান থাকবে।