শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

জয়পুুরহাটে প্রতিপক্ষের হামলায় একজন আহত

WP Import ০৬ সেপ্টেম্বর ২০২৩ ০৬:৫৭ অপরাহ্ন জয়পুরহাট
WP Import ০৬ সেপ্টেম্বর ২০২৩ ০৬:৫৭ অপরাহ্ন

জয়পুুরহাটে প্রতিপক্ষের হামলায় একজন আহত

জয়পুরহাটের পাঁচবিবিতে জমি জমা সংক্রান্ত মামলার পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের দায়ের কোপে নবাইদুল (৪৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ ঘটনায় আহতের ভাই শফিকুল ইসলাম রবিবার (৩ সেপ্টেম্বর) পাঁচবিবি থানায় ৩ জনকে বিবাদী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনা ঘটেছে পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বহরমপুর গ্রামে। আহত নবাইদুল ঐ গ্রামের মৃত আকবর আলীর পুত্র।
সরেজমিন ঘুরে দেখা গেছে, গত বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার বহরমপুর গ্রামের মৃত. আকবর আলীর পুত্র নবাইদুল পরিবারের অন্য সদস্যদের সাথে বাড়ির পার্শ্বে বাহিরে বাঁশ ঝারের নিচে বসে গল্প করছিল। এমন সময় একই গ্রামের আব্দুল মালেকের পুত্র মাসুদ (৪৫) পূর্ব শত্রুতার জের ধরে অতর্কিত ভাবে দা দিয়ে নবাইদুলের মাথার পিছনে কোপ মেরে দৌড়ে পালিয়ে যায়।
এতে নবাইদুল রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে পরিবারের লোকজন তাকে মহিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে রেফার্ড করেন। সেখানে অবস্থার অবনতি হলে ঐ দিনই বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
গত ২ সেপ্টেম্বর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ীতে আসার পর আবারও অবস্থার অবনতি হলে ৩ সেপ্টেম্বর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। সরেজমিনে তথ্য নিতে গেলে মাসুদের বাড়ি তালাবদ্ধ দেখা যায়। ফলে মাসুদ বা তার পরিবারের কারো সাথে কথা বলা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানায়, কোন কারণ ছাড়াই ঘটনার দিন নবাইদুলের মাথায় দা দিয়ে কোপ দিয়েছে মাসুদ, ইতিপূর্বে মাসুদ একাধিক ব্যক্তিকে মারপিট করেছে। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মনসুর রহমান বলেন, আমি ঘটনাটি শুনে এলাকায় গিয়েছিলাম। ঘটনার বিস্তারিত শুনে রোগীকে চিকিৎসার দেওয়ার পরামর্শ দেই। স্থানীয় ইউপি চেয়ারম্যান রবিউল আলম পিন্টুর সাথে যোগাযোগ করে জানতে চাইলে তিনি বলেন, এরকম ঘটনার বিষয়ে আমি কোন কিছুই জানিনা।