শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

পোরশায় উৎসব মুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন

WP Import ১৬ এপ্রিল ২০২৩ ০৪:২৬ অপরাহ্ন নওগাঁ
WP Import ১৬ এপ্রিল ২০২৩ ০৪:২৬ অপরাহ্ন
পোরশায় উৎসব মুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন
পোরশায় উৎসব মুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন

পোরশায় উৎসব মুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন

নওগাঁর পোরশায় উপজেলা প্রশাসন অধিদপ্তরের আয়োজনে মাহে রমজান মাসের পবিত্রতা রক্ষা করে উৎসব মুখর পরিবেশে বাঙ্গালী জাতীর ঐতিহ্য ধরে রাখতে প্রতি বছরের ন্যায় এবারো পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। শুক্রবার সকালে এ উপলক্ষে একটি বিশাল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন রাস্তা প্রদিক্ষন করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে সমাপ্ত হয়। এতে নেতৃত্ব দেন পোরশা উপজেলা নির্বাহী অফিসার সালমা আক্তার ও উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পোরশা থানা অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্চয় কুমার সরকার, উপজেলা যুব উন্নয় কর্মকর্তা নাজমুল হাসান উপজেলা মৎস্য কর্মকর্তা মনিরুল জামান, উপজেলা নির্বাচন কর্মকর্তা তোজাম্মেল হক, উপজেলা প্রকৌশলী, উপজেলা শিক্ষা অফিসার মাযাহারুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কনক চন্দ্র রায়, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল আল মামুন, ওসি এল এস ডি নিতপুর, ওসি এল এস ডি সরাইগাছি সহ সন্মানিত শিক্ষকবৃন্দ, বিভিন্ন স্কুলের শিক্ষার্থথীরা। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পোরশা উপজেলা নির্বাহী অফিসার এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিথিবৃন্দ। পরে পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। উপজেলা নির্বাহী অফিসার সালমা আক্তার বলেন, আমরা বাঙালী, আমরা বীরের জাতি, তার প্রমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি আরও বলেন ১৯৫২ সালে বাঙ্গালীর কৃষ্টি, সংস্কৃতি ধরে রাখতে এদেশের কৃষক, যুবকরা প্রাণ দিয়ে ছিলেন, তার ফসল পেয়েছি আমরা পহেলা বৈশাখ। গ্রাম বাংলা থেকে বিলুপ্ত কিছু উপকরণদি র‌্যালি তে পরিলক্ষিত হয়। যেমন গরুর গাড়ি, জাল দিয়ে মাছ ধরা, লাঙ্গল, মাথলসহ অন্যান্য উপকরণ।